sikkhagar

আকাইদ সম্পর্কে প্রতিবেদন-কুরআন হাদিস অনুসারে। Class 6 ও 7
প্রশ্ন : আকাইদ সম্পর্কে প্রতিবেদন / ইসলামি আকিদাহ-এর মৌলিক বিষয়সমূহ নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখ।

৭ জানুয়ারি, ২০….
পুরানা পল্টন, ঢাকা।
শিরোনাম : আকাইদ সম্পর্কে প্রতিবেদন।

আকাইদ (عَقَائِدٌ) একটি আরবি শব্দ। এটি বহুবচন। এর একবচন হলো আকিদা । যার অর্থ বিশ্বাস। শরিয়তের পরিভাষায় ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়।

ইসলামি আকিদাহর মূলকথা হলো বিশ্বাস, কর্ম, চিন্তা ও চেতনায় মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া ও শিরক থেকে মুক্ত থাকা।

সম্পূর্ণ দেখুন এখানে

বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বিদায়ী ভাষণ।স্কুল/কলেজ/মাদ্রাসা
প্রশ্ন : বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বিদায় সম্মেলন উপলক্ষে একটি বিদায়ী ভাষণ তৈরি কর।

সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুগন ,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বিদায়ের যাত্রালগ্নে আমাদের প্রতি যে শুভেচ্ছাবাণী এ সভায় বারবার উচ্চারিত হলো, আমরা বিশ্বাস করি আমাদের বৃহত্তর জীবনপথে তা এক মূল্যবান পাথেয় হয়ে থাকবে। একদিন আমরা আমাদের সিনিয়রদের বিদায় জানিয়েছিলাম, আজ সেই বিদায় নেওয়ার পালা আমাদের।

আসা-যাওয়ার বিরামহীন স্রোতেই আমাদের জীবন চলিষ্ণু। আমাদের চলমান জীবনে এ মুহূর্তটি হৃদয়ের আন্তরিক স্পর্শে বড় মূল্যবান। বিদায়ের দিনে আজ শ্রদ্ধেয় শিক্ষকদের কথাই সবচেয়ে বেশি করে মনে হচ্ছে। আমাদের জীবনে তাঁদের অমূল্য স্নেহ ও প্রীতি যে কত গভীরভাবে নির্ঝরিত হয়েছে বারবার তা অনুভব করেছি। আজ পুনর্বার তা উপলব্ধি করে ধন্য হলাম।

সম্পূর্ণ দেখুন

Post 06/22/2026
প্রশ্ন : তোমার স্কুল / কলেজ / মাদরাসার অধ্যক্ষের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থাপনের জন্য শিক্ষকের বিদায় সংবর্ধনা ভাষণ তৈরি কর।

মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমাদের স্কুল/কলেজ/মাদরাসার অধ্যক্ষ শ্রদ্ধেয় শিক্ষাগুরু উস্তাজুল আসাতেজা জনাব মাওলানা ইসমাইল সাহেবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

শিক্ষকতার মহান ব্রত নিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু মাওলানা ইসমাইল সাহেব পদার্পণ করেছিলেন এ বিদ্যাপীঠে। সুদীর্ঘকাল এর কর্ণধার হিসেবে সগৌরবে দায়িত্ব পালনের পর আজ বেজে উঠেছে তাঁর বিদায়ের বেদনার সুর। বেদনাময় এই লগ্নে আমাদের অন্তরে কেবলই জেগে উঠছে বিষাদের বাণী-

“যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”

প্রশ্ন : তোমার স্কুল / কলেজ / মাদরাসার অধ্যক্ষের বিদায় উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থাপনের জন্য শিক্ষকের বিদায় সংবর্ধনা ভাষণ তৈরি কর।

মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমাদের স্কুল/কলেজ/মাদরাসার অধ্যক্ষ শ্রদ্ধেয় শিক্ষাগুরু উস্তাজুল আসাতেজা জনাব মাওলানা ইসমাইল সাহেবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কিছু বলার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

শিক্ষকতার মহান ব্রত নিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু মাওলানা ইসমাইল সাহেব পদার্পণ করেছিলেন এ বিদ্যাপীঠে। সুদীর্ঘকাল এর কর্ণধার হিসেবে সগৌরবে দায়িত্ব পালনের পর আজ বেজে উঠেছে তাঁর বিদায়ের বেদনার সুর। বেদনাময় এই লগ্নে আমাদের অন্তরে কেবলই জেগে উঠছে বিষাদের বাণী-

“যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।”

সম্পূর্ণ দেখুন

ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম ও লক্ষণীয় (বাংলা ২য় পত্র)
এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাই অনুবাদ। তবে এক ভাষার শব্দের স্থলে অন্য ভাষার শব্দ বসিয়ে দিলেই অনুবাদ হয় না। সুন্দর ও যথার্থ অনুবাদ করতে হলে সে ভাষার গতিময়তা, গঠনরীতি, পদবিন্যাস ও বৈশিষ্ট্যের ব্যাপারে বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন।

অনুবাদ এর প্রকারভেদ :

অনুবাদ মূলত দু’ প্রকার। যথা-

১. ভাবানুবাদ ও

২. আক্ষরিক অনুবাদ।

১. ভাবানুবাদ: যে ধরনের অনুবাদে মূল বিষয় ঠিক রেখে বা মূলভাষার ভাব যথাযথ রেখে অপর ভাষার প্রয়োজনীয় শব্দে অনুবাদ করা হয়, তাকে ভাবানুবাদ বলে। ভাবানুবাদের অপর নাম ভাবগত অনুবাদ।

২. আক্ষরিক অনুবাদ : যে ধরনের অনুবাদে মূল বিষয় পুরোপুরিভাবে অনুসরণ ও অনুকরণ করা হয়, বা মূল ভাষার প্রত্যেকটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয়, তাকে আক্ষরিক অনুবাদ বলে। আক্ষরিক অনুবাদের অপর নাম শাব্দিক অনুবাদ।

অনুবাদের সময় লক্ষণীয়

অনুবাদের সময় যেসব বিষয় বিশেষভাবে লক্ষ রাখতে হবে তা হলো-

ক. অনুবাদ কেমন হবে তা নির্ভর করে অনুবাদের বক্তব্য বিষয়ের ওপর।

খ. অনুবাদ হবে মৌলিক।

গ. এর ভাষা হবে সহজ-সরল ও প্রাঞ্জল।

সম্পূর্ণ পড়ুন

আখলাক সম্পর্কে প্রতিবেদন (সকল শ্রেণী)
প্রিয় শিক্ষার্থীরা, এই পোস্টে আমরা দেখবো আখলাক সম্পর্কে প্রতিবেদন। প্রতিবেদনটি অনেক সহজ ভাষায় সুন্দর ভাবে গুছিয়ে লিখা হয়েছে। আশাকরি তোমাদের পরীক্ষাতে অনেক উপকারে আসবে। চলো তাহলে শুরু করা যাক -

আখলাক সম্পর্কে প্রতিবেদন

১ জানুয়ারি, ২০….ইং

প্রধান শিক্ষক

বিষয়: আখলাক নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন।

মহোদয়,

আমরা জানি, চরিত্র মানবজীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার-আচরণ ও স্বভাব-চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। মানুষের চরিত্রের দুটি দিক রয়েছে। একটি হলো ভালো দিক ও অন্যটি মন্দ দিক। একজন মানুষকে আদর্শ মানুষরূপে গড়ে উঠতে হলে তাকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।

আখলাক একটি আরবি পরিভাষা। এটি ‘খুলুকুন’ শব্দের বহুবচন। এর অর্থ হলো চরিত্র, স্বভাব, আচার-আচরণ, ব্যবহার, সদাচার, সৌজন্যমূলক আচরণ ইত্যাদি। এককথায় মানুষের আচার-আচরণ, চিন্তাচেতনা ও দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাই আখলাক বা চরিত্র। মানুষের ভালো ও মন্দ দিক বিবেচনায় আখলাক বা চরিত্র দুই প্রকার। যথা- (১) আখলাকে হামিদাহ তথা প্রশংসনীয় চরিত্র বা উত্তম চরিত্র এবং (২) আখলাকে যামিমাহ তথা নিন্দনীয় চরিত্র বা মন্দ চরিত্র।

সম্পূর্ণ দেখুন

ভাবসম্প্রসারণ কাকে বলে? লেখার নিয়ম ও নমুনা সহ
ভাষার মাধ্যমে মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করা যায়। মানুষ তার মনের ভাব কখনো অল্প কথায় প্রকাশ করে আবার কখনো বিস্তৃত আকারে প্রকাশ করে। ভাবের সুসংগত সার্থক প্রসারণই ভাবসম্প্রসারণ। সম্প্রসারণ কথাটির অর্থ হলো প্রসারণ, বাড়ানো বা বিস্তৃতকরণ।

ক্ষুদ্র আকারে প্রকাশিত কোনো ভাবকে বিশদভাবে প্রকাশ করার নামই ভাবসম্প্রসারণ। ভাবসম্প্রসারণ সার্থক করতে হলে সারগর্ভ বাক্যটি মনোযোগ সহকারে বার বার পড়ে মূলভাব বুঝে নিতে হয়। কথার ভেতরে যে ভাব লুকিয়ে রয়েছে তা যথাযথ যুক্তি সহকারে প্রকাশ করতে হয়।

ভাবসম্প্রসারণ কাকে বলে?

ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্যে কবি-সাহিত্যিকগণ অনেক সময় স্বল্প কথায় গভীর ভাব প্রকাশ করে থাকেন। এসব ভাবকে সহজ-সরল ভাষায় বিস্তারিতভাবে প্রকাশ করাকে ভাব সম্প্রসারণ বলে।

ভাবসম্প্রসারণ লেখার নিয়ম :

ভাবসম্প্রসারণ ৩টি অংশে বিভক্ত। সেগুলো হলো-

মূলভাব।

সম্প্রসারিত ভাব এবং

মন্তব্য।

সম্পূর্ণ পড়ুন

প্রবন্ধ রচনা কাকে বলে? এর প্রকারভেদ, লেখার নিয়ম ও কৌশল
‘রচনা’ বলতে কোন বিষয় সম্পর্কে যুক্তি বা তথ্য দিয়ে সুন্দরভাবে সহজ ও সরল ভাষায় সম্পূর্ণ করে কিছু লিখে প্রকাশ করাকে বুঝায়। রচনা কথাটির মূল অর্থ ‘বিন্যাস’ বা ‘সৃষ্টি’।

‘প্রবন্ধ’ শব্দের মৌলিক অর্থ প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনা। একে গদ্য লেখা বুদ্ধি বা জ্ঞানমূলক রচনা বুঝায়। সুন্দর করে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করাই প্রবন্ধ রচনার মূল লক্ষ। চিন্তার কথা বা স্মৃতির কথা যখন গদ্যের আকারে লেখা হয় এবং যা পড়ে আনন্দ পাওয়া যায় বা জ্ঞান লাভ করা যায়, তখনই তা রচনা বা প্রবন্ধ হয়ে ওঠে। চিন্তা যতো পরিচ্ছন্ন ও সুস্পষ্ট হবে রচনাও তত সুন্দর হবে।

রচনা কাকে বলে?

কোনো একটি বিষয়কে ধারাবাহিকভাবে সাজিয়ে কয়েকটি অনুচ্ছেদে লিখে প্রকাশ করাকে রচনা বলে। রচনাকে প্রবন্ধও বলে। উপকরণ, ভাব ও ভাষা-এই তিনটি প্রবন্ধ বা রচনার জীবন।

রচনার প্রকারভেদ :

বিষয়বস্তুর প্রকৃতি ও বর্ণনাভঙ্গি অনুসারে রচনা তিন প্রকার। যথা-

ক. বর্ণনামূলক;

খ. ঘটনামূলক এবং

গ. চিন্তামূলক।

সম্পূর্ণ পড়ুন

ভাবসম্প্রসারণ: ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল,গড়ে তোলে মহাদেশ সাগর অতল
মূলভাব : সৃষ্টিকর্তার সৃষ্টি যত ক্ষুদ্রই হোক, তার মূল্য কম নয়। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার সমন্বয়ে গড়ে ওঠে সুবিশাল এক মহাদেশ। আবার বিন্দু বিন্দু জলের সমষ্টিতে সৃষ্টি হয় এক সীমাহীন সমুদ্রের রূপ। এভাবে প্রতিটি বৃহৎ সৃষ্টির মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের অস্তিত্ব লুকিয়ে থাকে।

সম্প্রসারিত ভাব : পৃথিবীতে মহৎ প্রচেষ্টা একদিন বা একেবারেই সম্পন্ন হয় না। যে কোনো মহৎ কাজের জন্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মে প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। এ ছোট ছোট কর্ম প্রচেষ্টার সফলতাই পরিশেষে বৃহৎ সাফল্য ডেকে আনে। সৃষ্টির প্রত্যেকটি অবদানেরই মূল্য আছে। ক্ষুদ্র বলে কোন জিনিসকে অবহেলা করতে নেই। আমাদের জীবনেও আমরা ছোট থেকে বড় হয়েছি, উপার্জন করতে শিখেছি, এটি একদিনে হয় নি। এ উদাহরণ থেকে শিক্ষা নেয়া উচিত। একদিনে বৃহৎ কিছু লাভ করা বা জয় করা সম্ভব নয়। এজন্যে আমাদের সামাজিক জীবনে সমষ্টিগত কর্ম প্রচেষ্টার কথা বলা হয়েছে। একার পক্ষে যা সম্ভব নয়, তা দশে মিলে করতে হয়। “দশে মিলে করি কাজ- হারি জিতি নাহি লাজ।” এ প্রবাদ বাক্যটি থেকে এ কথারই প্রমাণ মিলে। আবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় যে মহৎ সৃষ্টি বা কর্মফল লাভ করা যায় এটিও সমান সত্য। প্রথম শ্রেণী থেকে প্রতি বছরের প্রচেষ্টার সমন্বয়ে সে জীবনে এ সফলতা লাভ করতে সক্ষম হয়। বিচ্ছিন্ন প্রচেষ্টা বা হঠাৎ করে একদিনের চেষ্টায় এত বড় সাফল্য সম্ভব নয়।

সম্পূর্ণ পড়ুন

ভাবসম্প্রসারণ: বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর (৩টি)
মূলভাব: বিশ্বে সৃজনশীল সকল কিছুতে মানবের যত অবদান আছে, মানবীর অবদানও তার চেয়ে কোনো অংশে কম নয়; বরং উভয়ের অবদান সমান। তাই মর্যাদার দিক দিয়েও পুরুষ-নারী উভয়ে সমান।

সম্প্রসারিত ভাব: এ পৃথিবীতে নর এবং নারী একে অপরের পরিপূরক সত্তা। মহান স্রষ্টা বিশ্বের আদি মানব হযরত আদম (আ) এবং মানবী বিবি হাওয়া (আ)-এর আবাসস্থল হিসেবে পৃথিবী সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে আদম এবং হাওয়ার অবদানেই এ জগতে মানুষের আবাদ হয়েছে। নর ও নারী একে অপরের পরিপূরক। সৃষ্টির সে উষালগ্ন থেকেই নারী কন্যা, জায়া ও জননীরূপে সর্বদা নরের পাশে থেকে প্রেরণা, শক্তি ও সাহস যুগিয়েছে। দুঃখ যন্ত্রণায়, বিপদাপদে পরম আত্মজনের মতো পাশে বসে সান্ত্বনা ও আশার বাণী শুনিয়েছে। নারী তার স্বভাবসুলভ স্নেহ মায়া, সেবা ও যত্ন দিয়ে নরের হৃদয়কে পরম প্রশান্তিতে ভরে দিয়েছে। নারী যদি নরের পাশে না থাকত নর কোনোদিনই ঘর বাঁধার স্বপ্ন দেখত না, সমাজ গড়ে উঠত না ও সভ্যতা বিকাশ লাভ করত না। নর যদি অস্থি, নারী তার মজ্জা, নর দেহ নারী প্রাণ। উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় পর্যায়ক্রমে তিলে তিলে গড়ে উঠেছে আধুনিক সভ্যতা। প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, বিশ্বের যেখানে যত মহৎ কর্ম তা সম্পাদনের পেছনে নরের অনুরূপ নারীরও অবদান রয়েছে।

সম্পূর্ণ পড়ুন

ভাবসম্প্রসারণ: ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়
৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির জন্য ভাবসম্প্রসারণ

মূলভাব: যার ধন-সম্পদ আছে সে বড় নয়, তার চেয়ে যার মন আছে সেই বড়, সেই মহান।

সম্প্রসারিত ভাব : পার্থিব ধন ঐশ্বর্যের অধিকারী ব্যক্তি সমাজের সাধারণ মানুষের ওপর সাময়িক আধিপত্য লাভ করতে পারে’ বটে, কিন্তু তা কখনো তাদের অন্তরে স্থায়ী প্রভাব বিস্তার করতে পারে না। তার মূর্খতা নিয়ে আড়ালে থেকে সবাই তাকে ঠাট্টা বিদ্রূপ করে এবং তার মন্দ কর্মের জন্য অভিশাপ দিয়ে থাকে। তাকে মানুষ না বলে, পশু বলে আখ্যা দিয়ে থাকে। কিন্তু যারা জ্ঞানী, প্রতিভাবান ও পবিত্র হৃদয়ের অধিকারী তাদের অন্তর অপূর্ব ভক্তিরসে সিক্ত হয়ে যায়। কেননা এরূপ মহৎ লোকদের কর্মফল ভোগ করে বিশ্ব মানব সততই ধন্য হয়ে থাকে। তাইতো তাঁদের মৃত্যু নেই। পক্ষান্তরে কেউ যদি পার্থিব ধন ঐশ্বর্যের অধিকারী হয়েও তা মানব কল্যাণে ব্যয় না করে, তাহলে তাকে বলতে হবে সে নিতান্তই ছোট মনের অধিকারী। তার দ্বারা সমাজ, দেশ ও জাতির কোনো কল্যাণ হতে পারে না। তার জীবদ্দশায় যেমন তাকে কেউ ভালোবাসে না, তেমনি মৃত্যুর পরও কেউ তাকে স্মরণ করে না। সুতরাং ধনসম্পত্তি, অর্থকড়ি যার আছে, সে বড় নয়। তার চেয়ে বরং যে বড় মনের অধিকারী সেই আসল মানুষ।

সম্পূর্ণ পড়ুন