রচনা: ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য (২০ পয়েন্ট)-pdf
উপস্থাপনা :
ছাত্রজীবন হচ্ছে মানুষের ভবিষ্যত জীবনের উদ্যোগ পর্ব। মাদরাসা-মহাবিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের সময়কালকেই সাধারণত ছাত্রজীবন বলা হয় । জীবনের ভবিষ্যৎ নির্মাণের জন্য ছাত্রজীবনই সর্বোৎকৃষ্ট সময় । ভিত্তি সুদৃঢ় না হলে যেমন ইমারত মজবুত ও দীর্ঘস্থায়ী হয় না তেমনি ছাত্রজীবন বৃথায় নষ্ট করলে বাকী জীবন মূল্যহীন হয়ে পড়ে। এজন্য ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম ।
ছাত্র কথাটির তাৎপর্য :
ছাত্র কথাটির ইংরেজি প্রতিশব্দ Student. এ শব্দটি বিশ্লেষণ করলে দেখা যায় S দিয়ে Study (অধ্যয়ন), T দিয়ে Truthfulness, (সত্যবাদিতা), U দিয়ে Unity, (একতা), D দিয়ে Discipline, (নিয়মানুবর্তিতা), E দিয়ে Economy (মিতব্যয়িতা), N দিয়ে Nationality (জাতীয়তা), T দিয়ে Training (প্রশিক্ষণ) শব্দগুলো পাওয়া যায়। শব্দটি বিশ্লেষণে ছাত্রদের দায়িত্বের কথা বলা হয়েছে।
ছাত্রজীবনের গুরুত্ব :
ছাত্রজীবনের গুরুত্ব অপরিসীম। ছাত্রজীবনই ছাত্রদের উৎকৃষ্ট সময়। এ সময় ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির ক্ষেত্র । ছাত্রজীবনের খুঁটি সুদৃঢ় হলে ভবিষ্যৎও সুদৃঢ় হবে।
ছাত্রজীবনের লক্ষ্য :
একজন মানুষ জীবনে কি করবে, তা স্থির করা হয় ছাত্রজীবনেই । প্রত্যেক ছাত্রকেই এ সময়ে জীবনের লক্ষ্য স্থির করে নিতে হবে । লক্ষ্যহীন জীবন মাঝিহীন নৌকার মত অথৈ সাগরে ঘুর পাক খায় ।