June 22

বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বিদায়ী ভাষণ।স্কুল/কলেজ/মাদ্রাসা

প্রশ্ন : বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বিদায় সম্মেলন উপলক্ষে একটি বিদায়ী ভাষণ তৈরি কর।

সম্মানিত অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুগন ,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বিদায়ের যাত্রালগ্নে আমাদের প্রতি যে শুভেচ্ছাবাণী এ সভায় বারবার উচ্চারিত হলো, আমরা বিশ্বাস করি আমাদের বৃহত্তর জীবনপথে তা এক মূল্যবান পাথেয় হয়ে থাকবে। একদিন আমরা আমাদের সিনিয়রদের বিদায় জানিয়েছিলাম, আজ সেই বিদায় নেওয়ার পালা আমাদের।

আসা-যাওয়ার বিরামহীন স্রোতেই আমাদের জীবন চলিষ্ণু। আমাদের চলমান জীবনে এ মুহূর্তটি হৃদয়ের আন্তরিক স্পর্শে বড় মূল্যবান। বিদায়ের দিনে আজ শ্রদ্ধেয় শিক্ষকদের কথাই সবচেয়ে বেশি করে মনে হচ্ছে। আমাদের জীবনে তাঁদের অমূল্য স্নেহ ও প্রীতি যে কত গভীরভাবে নির্ঝরিত হয়েছে বারবার তা অনুভব করেছি। আজ পুনর্বার তা উপলব্ধি করে ধন্য হলাম।

সম্পূর্ণ দেখুন