ভাবসম্প্রসারণ: অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিমান(২টি)
মূলভাব : পৃথিবীতে ক্ষমতা ও প্রতিপত্তি বড়ই ক্ষণস্থায়ী; কিন্তু জ্ঞান-বুদ্ধি দিয়ে মানুষ চিরকাল বেঁচে থাকতে পারে।
সম্প্রসারিত ভাব: অসি অর্থ তরবারি আর মসি অর্থ কালি বা কলম বোঝানো হয়েছে। তরবারি দিয়ে দেশ জয় করা যায় বটে; কিন্তু মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দরকার। শিক্ষা তথা কলমের মাধ্যমে অন্তরের মহান উদ্দেশ্য ও ভালোবাসার প্রকাশ ঘটানো যায়-যার কোনো পরাজয় নেই। মানুষের মনের মণিকোঠায় স্থান লাভ করতে হলে প্রয়োজন মসির, অসির নয়। কারণ তরবারি দিয়ে দেশ জয় করলে তার একটি সীমারেখা থাকে কিন্তু মসির বহিঃপ্রকাশ ভালোবাসার অমর বাণী লেখার হাতিয়ার কলমের শক্তিতে দেশ জয় করলে কালান্তরে চলতে থাকে তার প্রভাব। মহাবীর আলেকজান্ডার এবং সম্রাট বাবুর স্বীকার করেছেন, তরবারি দিয়ে দেশ জয় করা যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না। প্লেটোর রাষ্ট্র গঠনের চিন্তাধারা যুগ যুগ ধরে আদর্শ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে মানব অন্তরে। শুধু তাই নয়,