April 20
ভাবসম্প্রসারণ: চন্দ্র কহে বিশ্বে আলো দিয়েছি ছড়ায়ে কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে
মূলভাব: চাঁদ তার শুধু আলোর বন্যায় পৃথিবীকে আলোকিত করে তোলে। চাঁদের এ আলোতে পৃথিবীর মানুষ এবং অন্যান্য জীবজন্তু ও গাছ পালা উপকৃত হয়। কিন্তু তার বুকে যে কালো কালো দাগ দেখা যায়- এগুলোকে পৃথিবীর মানুষ বলে চাঁদের কলঙ্ক অথচ এ পৃথিবীর কেউ তার সেই কলঙ্ক দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না।
সম্প্রসারিত ভাব: চাঁদের মতো মহৎ ব্যক্তিরাও মানুষের উপকার করে থাকেন। তাই বলে তাদের জীবনও একেবারে নিষ্কলুষ নয়। ভালোমন্দ এবং দোষগুণের সংমিশ্রণেই মানবজীবন গঠিত। তাঁদের অতুলনীয় গুণাবলির অন্তরালে দোষ-ত্রুটিগুলো ঢাকা পড়ে যায়। তাঁরা কখনো তাঁদের জীবনের কলুষ স্পর্শ কাউকে পেতে দেন না। কিছু কিছু দুষ্টলোক আছে যারা মহৎ ব্যক্তিদের গুণের কথা ঢেকে রেখে দোষের কথাগুলোই শুধু প্রচার করে বেড়ায়। কিন্তু তা সত্ত্বেও মহৎ ব্যক্তিরা সব দুঃখ-কষ্ট,