আখলাক সম্পর্কে প্রতিবেদন (সকল শ্রেণী)
প্রিয় শিক্ষার্থীরা, এই পোস্টে আমরা দেখবো আখলাক সম্পর্কে প্রতিবেদন। প্রতিবেদনটি অনেক সহজ ভাষায় সুন্দর ভাবে গুছিয়ে লিখা হয়েছে। আশাকরি তোমাদের পরীক্ষাতে অনেক উপকারে আসবে। চলো তাহলে শুরু করা যাক -
আখলাক সম্পর্কে প্রতিবেদন
বিষয়: আখলাক নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন।
আমরা জানি, চরিত্র মানবজীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার-আচরণ ও স্বভাব-চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। মানুষের চরিত্রের দুটি দিক রয়েছে। একটি হলো ভালো দিক ও অন্যটি মন্দ দিক। একজন মানুষকে আদর্শ মানুষরূপে গড়ে উঠতে হলে তাকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
আখলাক একটি আরবি পরিভাষা। এটি ‘খুলুকুন’ শব্দের বহুবচন। এর অর্থ হলো চরিত্র, স্বভাব, আচার-আচরণ, ব্যবহার, সদাচার, সৌজন্যমূলক আচরণ ইত্যাদি। এককথায় মানুষের আচার-আচরণ, চিন্তাচেতনা ও দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাই আখলাক বা চরিত্র। মানুষের ভালো ও মন্দ দিক বিবেচনায় আখলাক বা চরিত্র দুই প্রকার। যথা- (১) আখলাকে হামিদাহ তথা প্রশংসনীয় চরিত্র বা উত্তম চরিত্র এবং (২) আখলাকে যামিমাহ তথা নিন্দনীয় চরিত্র বা মন্দ চরিত্র।